উত্তরঃ- মৌমাছিদের মধ্যে বিভিন্ন কাজ করার জন্য নানাধরনের মৌমাছি দেখা যায়- রানি মৌমাছি, পুরুষ মৌমাছি আর শ্রমিক মৌমাছি। মৌমাছিদের সমাজে তিন ধরনের মৌমাছিদের প্রত্যেকের নির্দিষ্ট কাজ আছে। রানি মৌমাছির কাজ ডিম পাড়া। পুরুষ মৌমাছির কাজ রানি মৌমাছিদের সঙ্গে প্রজননে অংশ নেওয়া। আর শ্রমিক মৌমাছির কাজ আনেক- মৌচাক তৈরি করা, ফুলের পরাগরেণু আর মকরন্দ সংগ্রহ করা, রানি ও পুরুষ মৌমাছিদের সেবা করা, মধু ও মোম তৈরি করা, সন্তান লালনপালন করা, মৌচাক পাহাড়া দেওয়া। এই সব কারনের জন্যেই মৌমাছিদের সমাজবদ্ধ জীব বলা হয়।
Tags
Environment Science
